নিউইয়র্ক ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই: নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সক্রিয় থাকলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘জুলাই নারী সমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা ব‍্যবস্থা ঠিক হবে ভেবেছিল সবাই। কিন্তু অবস্থা আরও খারাপ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনেক কাজে ব‍্যস্ত এবং সংবিধান সংশোধনে ব‍্যস্ত। কিন্ত আইনশৃঙ্খলার উন্নতিতে তার তৎপরতা নেই।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ১৪ জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। তার ভাষ্য, ওই সময় আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণের কারণে পরদিন তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেই ঘটনাগুলো আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছিল।

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ অবদান আত্মত‍্যাগ আমরা সবসময় বলি। নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল দেখে তাদের ওপর নানা ভাবে টার্গেট করা হয়। তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের আমরা সেই স্পেসটা করে দিতে পারি নাই। তবুও নারীরা আমাদের সঙ্গে রয়েছে। নারী শক্তির প্রতি আমাদের প্রত‍্যাশা থাকবে নারীদের রাজনৈতিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।’

নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রান্তিক নারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে। একই সঙ্গে তিনি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা নিয়েও মন্তব্য করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার

দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই: নাহিদ ইসলাম

আপডেটের সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬