নিউইয়র্ক ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যুর অভিযোগ

  • আপডেটের সময় : ০১:৩৫:২৫ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন ফলের বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামের কাছাকাছি ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে তার মরদেহ পাওয়া যায়। নিহত জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে বের হওয়ার পর জিহাদ আর বাড়িতে ফেরেনি। সকালে পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্বজনদের দাবি, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যুর অভিযোগ

আপডেটের সময় : ০১:৩৫:২৫ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬