নিউইয়র্ক ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক

  • আপডেটের সময় : ০২:২৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ হওয়ার ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই পর্যটক নিরাপদে মালয়েশিয়ায় ফিরে গেছেন বলে জানিয়েছে ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)।

শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, নেপাল ভ্রমণে যাওয়া ওই মালয়েশিয়ান নাগরিক কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে উপস্থিত হয়ে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘ ৩৭ দিন পর তার সন্ধান পাওয়ায় নিখোঁজ অন্য মালয়েশিয়ানদের পরিবারগুলোর মধ্যেও কিছুটা স্বস্তি ও আশা তৈরি হয়েছে।

মনিভান্নান রেথিনাম জানান, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে, অর্থাৎ বন্যার এক দিন আগে, ওই পর্যটককে নাগথালি ভিউপয়েন্ট এলাকায় দেখা গিয়েছিল। পরে স্থানীয় সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় এবং বিদ্যুৎ ও খাবার পানির সংকটে তিনি দুর্গম ওই এলাকায় আটকা পড়েন।

এর আগে গত ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালে বন্যার পর কাঠমান্ডুতে অবস্থিত দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৫৫ মালয়েশিয়ান নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বিশ্লেষণ অনুযায়ী, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ও বরফ ধসের ফলে সৃষ্ট কম্পনের শক্তি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। ভয়াবহ ওই দুর্যোগে নেপাল ও সংলগ্ন তিব্বত অঞ্চলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেপালের দুর্গত এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর নেপালের পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও চীনসহ ৩০টির বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক

আপডেটের সময় : ০২:২৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬