নিউইয়র্ক ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরের শেষে রাশিয়া-ইউক্রেন নতুন বৈঠকের পরিকল্পনা: জেলেনস্কি

  • আপডেটের সময় : ১২:৪৭:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি অক্টোবরের শেষ নাগাদ তিন পক্ষের অংশগ্রহণে এই বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সংঘাতের কারণে ওয়াশিংটনের মনোযোগ কিছুটা সরে যাওয়ায় ইউক্রেন শান্তি প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছিল। এর মধ্যেই রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, মার্কিন পক্ষ বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং অক্টোবরের শেষ নাগাদ কারিগরি পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছে। মার্কিন শান্তি আলোচনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শনিবার তার কথা হয়েছে উল্লেখ করে জেলেনস্কি নিশ্চিত করেন যে ইউক্রেন এই সময়সূচিতে সম্মত রয়েছে।

বৈঠকের নির্দিষ্ট স্থান এখনো প্রকাশ করা না হলেও সংযুক্ত আরব আমিরাত অথবা মার্কিন পক্ষের প্রস্তাবিত অন্য যেকোনো দেশে এটি আয়োজনে ইউক্রেনের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন জেলেনস্কি। এর আগে রুশ আগ্রাসন বন্ধে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

গত মাসে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও অক্টোবরে তিন পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনার কথা ইঙ্গিত করেছিলেন। তবে এর আগের দফার আলোচনাগুলোতে মস্কো নিজেদের কঠোর শর্ত থেকে সরে না আসায় শান্তি প্রতিষ্ঠার পথে বড় কোনো অগ্রগতি অর্জিত হয়নি। এদিকে বর্তমানে ইউক্রেন অভিযোগ করছে যে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিমান হামলা আরও জোরদার করেছে রাশিয়া।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরের শেষে রাশিয়া-ইউক্রেন নতুন বৈঠকের পরিকল্পনা: জেলেনস্কি

আপডেটের সময় : ১২:৪৭:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬