নিউইয়র্ক ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি: আইনমন্ত্রী

  • আপডেটের সময় : ০১:১৩:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যেসব অফিসে দুর্নীতর শিকড় গজিয়েছে সেসব জায়গা থেকে কর্মকর্তাদের বদলি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা দুর্নীতির সিন্ডিকেট ভাঙতেই লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করা হচ্ছে।’

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের জন্য ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এই লটারি অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘যেখানে দুর্নীতির শিকড় গজিয়েছে কিংবা যেসব অফিসকে দুর্নীতির আখড়া মনে করা হচ্ছে, সেসব জায়গায় প্রয়োজন অনুযায়ী কর্মকর্তাদের বদলি করা হবে।’

সাবরেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ পাওয়া গেছে, নেতিবাচক সেই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

যাদের বদলি করা হয়েছে তাদের নজরদারিতে রাখা হবে বলে সতর্ক করেন আইনমন্ত্রী। বলেন, ‘কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সারা দেশে ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ খালি আছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি: আইনমন্ত্রী

আপডেটের সময় : ০১:১৩:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬