নিউইয়র্ক ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিএসএফের ঠেলে পাঠানো ৩ যুবককে ভারতে ফেরত পাঠাল বিজিবি

  • আপডেটের সময় : ০১:২৯:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেওয়া তিন যুবককে আটক করে আবার ভারতীয় সীমান্তে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তারা সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে আসেন।

এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ওই তিন যুবককে ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে যান এবং সেখান দিয়ে তাদের ভারতীয় সীমান্তের ভেতরে পাঠিয়ে দেন।

এ ঘটনায় বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে বেলা ১১টার দিকে পতাকা বৈঠক হয়। তবে বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সুরাহা হয়নি। আরও চার ঘণ্টা পর পতাকা বৈঠক হওয়ার কথা আছে।

দুপুর ১২টার দিকে রামকৃষ্ণপুর সীমান্তে গিয়ে দেখা যায়, ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কের ওপর বিজিবি সদস্যদের সঙ্গে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন বাসিন্দা পাহারা দিচ্ছেন। তিন যুবক তখন ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

স্থানীয় বাসিন্দা আইয়ুব হোসেন বলেন, ওই তিনজনের পরনের কাপড় ভেজা দেখে সন্দেহ হয়। এরপর তারা ঘটনা খুলে বলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জয়পুরহাটে বিএসএফের ঠেলে পাঠানো ৩ যুবককে ভারতে ফেরত পাঠাল বিজিবি

আপডেটের সময় : ০১:২৯:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬