নিউইয়র্ক ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

  • আপডেটের সময় : ০২:৩৬:৩০ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের সব স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ‘মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন’-এর পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এই রিটটি দায়ের করেন।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাউশির উপ-সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি এস. এম মনিরুজ্জামান ও এস. এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানোর নিয়ম চালু হয়েছিল। তবে সম্প্রতি সরকার লটারি পদ্ধতি বাতিল করে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান এবং একই দিনে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারি বহাল থাকলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে পরীক্ষার মাধ্যমে।

ভর্তি পরীক্ষা চালুর এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষাবিদ ও সচেতন মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, কোনো ধরনের পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত বা অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনজীবী আরও বলেন, স্কুল পর্যায়ে ভর্তি পরীক্ষা পুনরায় চালু হলে কোমলমতি শিশুদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হবে। পাশাপাশি কোচিং বাণিজ্য ও দুর্নীতি বাড়ার শঙ্কার পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুরা আর্থিক অসচ্ছলতার কারণে পিছিয়ে পড়ায় সমাজে বৈষম্য ও অসমতা আরও তীব্রতর হতে পারে। এসব কারণ দেখিয়েই স্কুলগুলোতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল চেয়ে রিটটি করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আপডেটের সময় : ০২:৩৬:৩০ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬