নিউইয়র্ক ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী আর নেই

  • আপডেটের সময় : ০৩:৫৯:১৭ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী এবং ‘নাইটিঙ্গল অব সাউথ ইন্ডিয়া’ হিসেবে পরিচিত এস জানকী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ‘জানকী আম্মা’ নামেও তিনি ব্যাপক পরিচিত ছিলেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। জানকী আম্মার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র ও সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।

কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার কিংবদন্তি গায়িকা ও বহুভাষী কণ্ঠশিল্পী এস জানকীর প্রয়াণের সংবাদে শোক প্রকাশ করেছেন।

শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ভারতের মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়সজনিত নানা জটিলতার সঙ্গেও তিনি লড়াই করছিলেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নাতনি অপ্সরা ভাইদুলা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এই তথ্য জানান।

সিস্তলা শ্রীরামমূর্তি জানকী, যিনি সবার কাছে এস জানকী নামে পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন ১৯৩৮ সালের ২৩ এপ্রিল ভারতের বর্তমান আন্ধ্র প্রদেশের গুন্টুরে। তার বাবা ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক ও শিক্ষক। মাত্র নয় বছর বয়সে প্রথম মঞ্চে গান গাওয়ার সুযোগ পান তিনি। 

১৯৫৭ সালে তেলুগু চলচ্চিত্র ‘এমএলএ’-এর ‘নী আশা আদিয়াসা’ গান দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে যাত্রা শুরু করেন। 

পরে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দি, বাংলা, ওড়িয়া, তুলু, উর্দুসহ প্রায় ২০টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করে ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম সেরা প্লেব্যাক শিল্পীর মর্যাদা অর্জন করেন এস জানকী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৯০ কিমি গতির সুপার টাইফুনের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা: স্কালোনি

১২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী আর নেই

আপডেটের সময় : ০৩:৫৯:১৭ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬