নিউইয়র্ক ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

  • আপডেটের সময় : ০৮:১৯:১০ পূর্বাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘পল্লী উন্নয়ন এই সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ এলাকার টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কৃষি সহযোগিতা, কৃষি সেচ এবং কৃষি কার্ডের মতো যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে গ্রামীণ কৃষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডসহ নানা ধরনের কার্ডের মাধ্যমে দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের অধিকার এবং উন্নয়ন সুনিশ্চিত করছে সরকার। এর মূল লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা।

সিরডাপের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ৫ যুগ ধরে সিরডাপ পল্লী ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ—জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংস্থাটির অবদান অনস্বীকার্য।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপে পেনাল্টি মিসের ‘লজ্জার’ রেকর্ড গড়লেন মেসি

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেটের সময় : ০৮:১৯:১০ পূর্বাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬