নিউইয়র্ক ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে বাজিমাত মনোজ বাজপেয়ির ‘গভর্নর’

  • আপডেটের সময় : ০৭:১৪:২৭ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মুক্তির পর বক্স অফিসে দর্শক টানতে ব্যর্থ হয়েছিল মনোজ বাজপেয়ির নতুন অর্থনীতিবিষয়ক থ্রিলার ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। তবে ওটিটিতে মুক্তির পর বদলে গেছে সিনেমাটির চিত্র। ভারতে প্রাইম ভিডিওর ‘মোস্ট ট্রেন্ডিং’ সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে ছবিটি। এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

গত ১২ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছিল চিন্ময় মান্ডলেকর পরিচালিত সিনেমা ‘গভর্নর’। ১৯৯১ সালের ভারতের অর্থনৈতিক সংকট ও রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর এস ভেঙ্কটারমনের বাস্তবজীবনের অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। তবে জটিল রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়বস্তু হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি। ফলে বক্স অফিসে মাত্র সাড়ে ৭ কোটি রুপি আয় করে ফ্লপের খাতায় নাম লেখায় সিনেমাটি।

প্রেক্ষাগৃহে মুক্তির পর গত ২৪ জুলাই প্রাইম ভিডিওতে ‘রেন্ট’ হিসেবে আত্মপ্রকাশ করে গভর্নর। উঠে আসে রেন্টাল চার্টের শীর্ষে। এরপর ৭ আগস্ট থেকে নিয়মিত সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হলে সার্বিক ট্রেন্ডিং তালিকার এক নম্বরে জায়গা করে নেয় সিনেমাটি।

দেশ যখন জাতীয় দেউলিয়াত্ব ও গভীর অর্থনৈতিক সংকটের মুখে, তখন এক প্রশাসনিক কর্মকর্তার নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কীভাবে পরিস্থিতি বদলে দিয়েছিল, তা নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মনোজ বাজপেয়ি। রাজনৈতিক রেষারেষি ও সামাজিক অস্থিরতার মধ্যে অর্থনীতি রক্ষার টানটান লড়াই এবং তাঁর নিখুঁত অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছে।সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটিতে মনোজ বাজপেয়ির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, মধু, জিগার সিংসহ আরও অনেকে। প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া না পেলেও ওটিটিতে এসে ‘গভর্নর’ নতুন করে সাফল্য পেয়েছে। এতে আবারও প্রমাণ হয়েছে, মানসম্মত কনটেন্ট সঠিক প্ল্যাটফর্ম ও দর্শকের কাছে পৌঁছালে যথাযথ সাড়া পেতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

নতুন প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে বাজিমাত মনোজ বাজপেয়ির ‘গভর্নর’

আপডেটের সময় : ০৭:১৪:২৭ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬