নিউইয়র্ক ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ইরান সফরের আমন্ত্রণ

  • আপডেটের সময় : ০৫:১০:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। আজ মঙ্গলবার ঢাকার টেলিকম ভবনে প্রফেসর মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এসময় রাষ্ট্রদূত জাহানাবাদি প্রফেসর ইউনূসকে ইরান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। একইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব প্রদান এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নেওয়ায় প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রতি আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।

প্রফেসর ইউনূস ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি শুধু কাম্যই নয়, বরং মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপে পেনাল্টি মিসের ‘লজ্জার’ রেকর্ড গড়লেন মেসি

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ইরান সফরের আমন্ত্রণ

আপডেটের সময় : ০৫:১০:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬