নিউইয়র্ক ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বকেয়া, ‘জীবন নিয়ে আতঙ্কে’ ফুটবল দলের কোচ

  • আপডেটের সময় : ০৫:৩২:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বেতন না পাওয়া, পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের আর্থিক সংকট, পরিবারের জন্য দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেছেন এই ইংলিশ কোচ।

ফেসবুক পোস্টে ব্রিটিশ কোচ লেখেন, ‘মন খুব খারাপ। নিজের নিরাপত্তা এবং পরিবারের কথা ভেবে চিন্তায় আছি। প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা হজম করা কঠিন।’

এরপর নিজের আর্থিক দুরবস্থার কথাও তুলে ধরেন এই কোচ। বেতন না পাওয়ায় পরিবারের কাছে অর্থ পাঠাতে পারছেন না বলেও জানান তিনি। জোন্স লেখেন, ‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই, আর পরিবারকে খাবার কেনার জন্য দেশে টাকা পাঠাতে পারছি না।’

সবচেয়ে গুরুতর অভিযোগটি আসে তার নিরাপত্তা নিয়ে। তিনি লেখেন, ‘আমি নিজের জীবন নিয়ে ভয়ে ও আতঙ্কে আছি।’জেরার্ড জোন্সের এমন প্রকাশ্যে অভিযোগ তোলার ঘটনায় চরম হতাশা প্রকাশ করেছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। তিনি জানান, ‘৯ তারিখেই আমরা তার অ্যাকাউন্টে পুরো টাকা পাঠিয়ে দিয়েছি। যেহেতু এটি রেমিট্যান্সের বিষয় এবং বাংলাদেশের ব্যাংকিং প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে, তাই ১০ তারিখের মধ্যেই তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার কথা। দিন শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট আমি ব্যক্তিগতভাবে হতাশা।’

আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে গত মাস থেকে যশোরের সামসুল হুদা ফুটবল একাডেমিতে আবাসিক ক্যাম্প পরিচালনা করছেন জোন্স। এ সময় বিদেশি কোচের এমন প্রকাশ্য অভিযোগ দেশের ফুটবলাঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে বেতন বকেয়া থাকার পাশাপাশি নিরাপত্তা নিয়ে তার উদ্বেগের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জেরার্ড জোন্সের পোস্টে ঠিক কী কারণে তিনি নিজের জীবন নিয়ে আতঙ্কে আছেন, কিংবা কোন ধরনের ভুল বোঝাবুঝির মুখোমুখি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৪৭

ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বেতন বকেয়া, ‘জীবন নিয়ে আতঙ্কে’ ফুটবল দলের কোচ

আপডেটের সময় : ০৫:৩২:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬