নিউইয়র্ক ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

  • আপডেটের সময় : ০৫:১৪:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন ডিয়েগো ম্যারাডোনা। সেই বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি হাত দিয়ে গোল দিয়ে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। যাকে পরে ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’ সম্পন্ন হয়েছে দাবি করেন ম্যারাডোনা। 

সেই গোলের সাক্ষী বলটি চলতি মাসে যুক্তরাষ্ট্রে নিলামে উঠতে যাচ্ছে। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ ২১ থেকে ২৩ আগস্ট এই নিলামের আয়োজন করবে। প্রতিষ্ঠানটির আশা, বলটির দাম আট অঙ্কে, অর্থাৎ কমপক্ষে ১ কোটি ডলারে (প্রায় ১২৩ কোটি টাকা) পৌঁছাবে। নিলামে বলটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার, মানে প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা।

হেরিটেজ অকশনস’-এর ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমার মনে হয় এটি ফুটবল বিশ্বের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বল।’ ইমলারের দেওয়া আরেকটি তথ্য অবশ্য বলটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সেই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও হয়েছিল এই বল দিয়েই।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা অবিস্মরণীয় ও আলোচিত দুটি গোল করেন। ‘হ্যান্ড অব গড’ গোল ছাড়াও তিনি ইংল্যান্ডের পাঁচজন ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে আরেকটি গোল করেন, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত।সেই ম্যাচে ম্যারাডোনা যে জার্সি পরেছিলেন, সেটিও পরে ইতিহাস গড়েছে। নিলামে সেই জার্সির দাম উঠেছিল ৯৩ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১১৫ কোটি টাকা। ফুটবলে এটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সির রেকর্ড।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইতালির বিমানবন্দরে দীর্ঘ ২৮ ঘন্টা আটকা ফ্লাইট, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ অনেক যাত্রী

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

০৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

আপডেটের সময় : ০৫:১৪:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬