নিউইয়র্ক ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন, বুবলী ফিরছেন অভিনয়ে

  • আপডেটের সময় : ০৫:১৯:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী দ্বিতীয়বার মা হওয়ার দরুন বেশ কিছুদিন ধরে আড়ালে ছিলেন। তবে সেই আড়াল ভেঙে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। 

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। 

নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। এ সময়ের মধ্যে তার অংশ বাদ দিয়ে অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে। 

স্ত্রীর অস্ত্রের আঘাতে ঢাকা মেডিকেলের কর্মচারীর মৃত্যুস্ত্রীর অস্ত্রের আঘাতে ঢাকা মেডিকেলের কর্মচারীর মৃত্যু
পুরান ঢাকার জীবন, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে, আর বুবলি অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে। 

নির্মাতার দাবি, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু বাণিজ্যিক দর্শকের জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথাও মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে। মাতৃত্বের বিরতির পর এই ছবির হাত ধরেই শুরু হতে যাচ্ছে বুবলির অভিনয়জীবনের নতুন অধ্যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপে পেনাল্টি মিসের ‘লজ্জার’ রেকর্ড গড়লেন মেসি

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন, বুবলী ফিরছেন অভিনয়ে

আপডেটের সময় : ০৫:১৯:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬