নিউইয়র্ক ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার ট্যালেন্ট আছে, ওদের নেই: গলফে শিরোপা জিতে ট্রাম্পের কটাক্ষ

  • আপডেটের সময় : ০৯:২৩:১৯ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মাঠের খেলাই হোক আর কথার লড়াই, সংবাদের শিরোনামে কীভাবে থাকতে হয় তা বেশ ভালোই জানা আছে ডোনাল্ড ট্রাম্পের। তার আত্মবিশ্বাস নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে গলফ কোর্সে আরেকটি ট্রফি উঁচিয়ে ধরার পর মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে কেবল আত্মবিশ্বাস নয়, ঝরে পড়ল চড়া সুরের রসিকতাও। প্রতিযোগীদের উদ্দেশ্যে হাসতে হাসতেই তিনি ছুড়ে দিলেন তীর্যক মন্তব্য, ‘এটার নাম ট্যালেন্ট। আমার আছে, ওদের নেই!’ 

রোববার (২ আগস্ট)  নিউ জার্সির বেডমিনস্টারে নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে সিনিয়র ও সুপার সিনিয়র, দুই বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে একটা ভিডিও পোস্ট করে তিনি জানান, পারের চেয়ে দুই শট কম খেলে ৭০ স্কোর করে জিতেছেন।

সেই পোস্টেই তিনি বলেন, আমি ৭০ স্কোর করে জিতেছি। সবচেয়ে বড় কথা, অন্যদের মতো অনুশীলনের জন্য আমার খুব একটা সময় থাকে না। কারণ আমাকে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে মন দিতে হয়। এটার নাম ট্যালেন্ট। আমার আছে, ওদের নেই!

ভিডিওতে দেখা যায়, শট নেওয়ার আগে দুটো অনুশীলনী সুইং করছেন ট্রাম্প। এরপর বলটা গ্রিনে গিয়ে তৃতীয় বাউন্সেই থেমে যায়। পরে আরেকটা ভিডিওতে তাঁকে ট্রফি হাতে নিয়ে অভিবাদন নিতেও দেখা গেছে। আয়োজকদের দাবি, এটা ছিল ট্রাম্পের ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা।

বেডমিনস্টারের এই প্রতিযোগিতায় সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সীরা সিনিয়র বিভাগে এবং ৬৫-এর ওপরে সুপার সিনিয়র বিভাগে খেলেন। ৮০ বছর বয়সী ট্রাম্প ২০২৩ সালেও দুই বিভাগেই জিতেছিলেন। গত বছর শুধু সিনিয়র বিভাগের শিরোপা জিতেছিলেন।

গলফে সাফল্যের পাশাপাশি ট্রাম্পের নামে বিতর্কও আছে। ট্রাম্প অবশ্য সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। গত কয়েক বছরে একাধিকবার তার বিরুদ্ধে খেলায় অসাধু সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। ক্রীড়া লেখক রিক রাইলি এ নিয়ে ‘কমান্ডার ইন চিট’ নামে বইও লিখেছেন। এছাড়াও অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসনও একসময় ট্রাম্পের বিরুদ্ধে গলফে প্রতারণার অভিযোগ তুলেছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিমসটেক প্রধান হিসেবে ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী, বহাল ফেব্রুয়ারির সফরও: নয়াদিল্লি

মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না: ইরান

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমার ট্যালেন্ট আছে, ওদের নেই: গলফে শিরোপা জিতে ট্রাম্পের কটাক্ষ

আপডেটের সময় : ০৯:২৩:১৯ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬