নিউইয়র্ক ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘কষ্ট সহ্য করা আর্জেন্টিনার রক্তে-ডিএনএতেই আছে’

  • আপডেটের সময় : ০৪:২৯:০৮ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অতিরিক্ত সময়ের লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই সাফল্যে সন্তুষ্টি জানিয়েছেন দলের কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের সেরা চারে আবারও জায়গা করে নেওয়ার কৃতিত্ব উদযাপন করেছেন তিনি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমরা জানতাম আমাদের কষ্ট করতে হবে। এটা আমাদের রক্তে, আমাদের ডিএনএতেই আছে। আর সেটাই আমাদের মানসিক শান্তি দেয়।’

ম্যাচের ৬৭ মিনিটে সমতা ফেরানোর পর সুইজারল্যান্ড যেন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান থামিয়ে দেওয়ার পথে ছিল। তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোল আর্জেন্টিনাকে নাটকীয় জয় এনে দেয়।

কঠিন এই লড়াই নিয়ে স্কালোনি বলেন, ‘ওরা খুব কঠিন প্রতিপক্ষ ছিল। ব্যক্তিগত লড়াইয়ে জেতা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। টানা পাঁচ-ছয়টির বেশি পাসও দিতে পারছিলাম না।’

ম্যাচের বিশ্লেষণের বাইরে গিয়ে বড় অর্জন নিয়েও কথা বলেন স্কালোনি। বিশ্বের সেরা চার দলে আবারও জায়গা পাওয়া নিয়ে তিনি বলেন, ‘এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক, যদিও আমরা আরও ভালো খেলতে পারতাম। আবারও সেমিফাইনালে ওঠাটাই একটা ঐতিহাসিক ব্যাপার।’

আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংলিশরা। তবে প্রতিপক্ষকে নিয়ে বিশদ বিশ্লেষণে না গিয়ে দলের পূর্ণ শক্তি ফিরে পাওয়ার দিকেই গুরুত্ব দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

তিনি বলেন, ‘ইংল্যান্ড হোক বা নরওয়ে হোক, তাতে কিছু আসে যায় না। আমরা এমন একটা দলের মুখোমুখি হবো, যারা দারুণ খেলে আর যাদের কোচও দারুণ। আমাদের এখন রিকভারি দরকার, যা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৯০ কিমি গতির সুপার টাইফুনের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা: স্কালোনি

১২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘কষ্ট সহ্য করা আর্জেন্টিনার রক্তে-ডিএনএতেই আছে’

আপডেটের সময় : ০৪:২৯:০৮ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬