নিউইয়র্ক ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে চান না হেড

  • আপডেটের সময় : ০৫:৩০:৩২ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। তবে সেই ম্যাচে হতাশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ইনিংসে আড়াইশ ছাড়িয়েছে কেবল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে ইনিংস ব্যবধানে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে হেরেছে তারা।

টেস্ট সিরিজের আগে একমাত্র ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশের বড় হার। এতে তাদের মনোবলে বড় আঘাত লাগার কথা! তবে অস্ট্রেলিয়া ওপেনার ট্রাভিস হেড এই ম্যাচের ফল দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ।

সোমবার (১০ আগস্ট) অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনের আগে হেড বলেন,  ‘প্রস্তুতি ম্যাচগুলো এমনই। কয়েক বছর ধরে আমিও এমন সাধারণ কিছু ম্যাচ খেলেছি। তারা সবসময় চ্যালেঞ্জিং কারণ মানসিকভাবে আপনার মনোযোগ হয়তো অন্য কোথাও থাকে।’

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল। মিরাজ করেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন হেড। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বাংলাদেশ খেলোয়াড়রা বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই ভাববে। ওই ম্যাচ থেকে বেরিয়ে আসতে যা প্রয়োজন সেটাই চিন্তা করবে তারা।’

হেড আরও বলেন, ‘প্রথম ইনিংসে তারা ভালো খেলেছিল। প্রায় ২৭০ রান করেছিল এবং একটি শতকও ছিল। হয়তো ফলাফলটা বাইরে থেকে হতাশাজনক লাগছে। তারাও সম্ভবত একটু হতাশ। কিন্তু ভেতরে ভেতরে দল হিসেবে তাদের মনোযোগ থাকবে বৃহস্পতিবারের দিকে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৪৭

ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে চান না হেড

আপডেটের সময় : ০৫:৩০:৩২ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬