নিউইয়র্ক ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ সংগ্রহ করলো ১১ দলীয় জোট

  • আপডেটের সময় : ০৫:১৩:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১১ দলীয় জোট। সোমবার সকালে জোটটির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচনী কর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।

মনোনয়নপত্র সংগ্রহের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সংস্কার বাস্তবায়িত হলে অলি আহমদ সবার কাছে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি প্রার্থী হতে পারতেন। তবে সেই সুযোগ তৈরি না হওয়াকে জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপির দ্বিচারিতা অথবা সংস্কারের বিষয়ে তাদের ইতিবাচক মানসিকতার অভাবের কারণে জাতি একজন দক্ষ ও যোগ্য ব্যক্তির সেবা থেকে বঞ্চিত হয়েছে।

নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী জয়ী হবেন, এমন পরিস্থিতিতেও কেন জোট প্রার্থী দিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে জয়-পরাজয় মুখ্য নয়; গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে আনাই তাদের উদ্দেশ্য।

জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান ও অভিভাবকত্বের মর্যাদাপূর্ণ একটি পদ। এই পদেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যায়, তাহলে গণতন্ত্রের চর্চা হয় না। তাই রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করতে তারা প্রার্থী দিয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জনগণের রায় ও গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। গণভোটের রায় বাস্তবায়িত হলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়টিও সামনে আসত।

হামিদুর রহমান আযাদের ভাষ্য, বর্তমান ব্যবস্থায় সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান না। তাদের ভোটাধিকার নিয়ন্ত্রিত হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনেও প্রকৃত গণতান্ত্রিক প্রতিফলন ঘটছে না। গণভোটের রায় বাস্তবায়িত হলে সংসদ সদস্যদের এই স্বাধীনতা নিশ্চিত হওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনেও গণতন্ত্রের যথাযথ প্রতিফলন ঘটত।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৪৭

ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ সংগ্রহ করলো ১১ দলীয় জোট

আপডেটের সময় : ০৫:১৩:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬