নিউইয়র্ক ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে: নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : ০৬:৪২:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও তাদের সহযোগীরা হামলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। 

মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। তারা হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলেছে।”

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে না জড়াতে হবে। তিনি বলেন, “শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই সরকার যদি মনে করে ক্ষমতায় থেকে সবকিছু দখল করবে, তাহলে সেটি ভুল হবে। শেখ হাসিনাও এমনটি ভেবেছিলেন, তার পরিণতি সবাই দেখেছে।”

জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের অংশগ্রহণ আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও ডকুমেন্টেশন প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিমসটেক প্রধান হিসেবে ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী, বহাল ফেব্রুয়ারির সফরও: নয়াদিল্লি

মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না: ইরান

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শিক্ষাপ্রতিষ্ঠান আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে: নাহিদ ইসলাম

আপডেটের সময় : ০৬:৪২:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬