নিউইয়র্ক ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০১:৩১:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার হওয়া শিবলু আনোয়ারা উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে হামলা, মারামারিসহ একাধিক মামলাও রয়েছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের একটি মামলারও আসামি তিনি।

শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সংযোগ রেখে চলতেন বলে জানা গেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ওই বছরের ৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ মডেল থানায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টার মামলা করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ। শিবলু ওই মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি। এলাকায় তিনি রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন।

এদিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার শিবলুর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ থাকতে পারে।’

যাচাই-বাছাই করে তাকে আদালতে পাঠানো হবে বলেও উল্লেখ করেন ওসি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার

আপডেটের সময় : ০১:৩১:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬