নিউইয়র্ক ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমের ন্যায্যমূল্য নিশ্চিতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

  • আপডেটের সময় : ০৮:১১:০৮ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অধিক উৎপাদনের কারণে বর্তমানে দেশের চাষিরা আমের ন্যায্যদাম পাচ্ছেন না। তাই কৃষকদের লোকসান থেকে বাঁচাতে এবং আমের সঠিক দাম নিশ্চিত করতে আম রপ্তানি করা এখন জরুরি হয়ে পড়েছে। এর জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

তিনি জানান, ইতিমধ্যেই জাপান, চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ দেখিয়েছে।

সোমবার (৬ জুলাই) আম ও অন্যান্য কৃষি পণ্যের রফতানি বৃদ্ধিতে বাষ্পতাপ প্রয়োগ প্ল্যান্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত পণ্য দীর্ঘদিনের জন্য ভালোভাবে সংরক্ষণ করতে সরকার সারাদেশে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আওতায় দেশের প্রতিটি ইউনিয়নে একাধিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু কাঁঠাল সেখানে পাঠানো হয়েছে। সেগুলো ইতিবাচক সাড়া পেলে রপ্তানির বাজার আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

আমিন উর রশিদ বলেন, আম রপ্তানির ব্যয় কমাতে বিমান পরিবহন খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য বাংলাদেশ বিমানের সঙ্গে উড়োজাহাজ ভাড়া কমানোর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গেও এ বিষয়ে বৈঠক করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমের ন্যায্যমূল্য নিশ্চিতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

আপডেটের সময় : ০৮:১১:০৮ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬