নিউইয়র্ক ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে আটক ৯

  • আপডেটের সময় : ০১:৫০:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে যৌথ অভিযান চালিয়ে ৯ বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙাইগাঁও জেলার নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের পাশাপাশি তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আটক ব্যক্তিরা কাজের উদ্দেশ্যে ভারতের অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ।

বঙাইগাঁওয়ের পুলিশ সুপার (এসএসপি) নুমাল মাহাত্তা বলেন, যৌথ অভিযানে নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের কাছ থেকে চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, একটি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড এবং পাঁচটি রেল টিকিটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভারতের একটি রাজ্য হয়ে আসামে প্রবেশ করেছিল। পরে নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

এসএসপি আরও বলেন, প্রথমে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে আরও তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কাজের উদ্দেশ্যে তারা অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিল।

বঙাইগাঁও পুলিশ এবং নিউ বঙাইগাঁওয়ের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে এই অভিযান চালায়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে আসাম পুলিশ গুয়াহাটি ও রাঙ্গিয়া থেকে নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্কসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আমরা অনেক বাংলাদেশি নাগরিককে আটক করেছি। তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা ও ব্যবস্থা নেয়া হয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চীনা রোবটের তরবারি নাচ, তাক লাগল সৌদিতে

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে আটক ৯

আপডেটের সময় : ০১:৫০:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬