নিউইয়র্ক ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ, সমঝোতা না হলে আবারও হামলা: ট্রাম্প

  • আপডেটের সময় : ০৮:০৮:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরান নতুন করে শান্তি আলোচনা শুরু করার অনুরোধ জানানোর পর দেশটিতে হামলা চালানো বন্ধ রেখেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুপক্ষের মধ্যে নতুন কোনো যুদ্ধবিরতি চুক্তি না হলে হামলা পুনরায় শুরু করার সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে মিশিগান যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাকালে ট্রাম্প জানান যে ইরানের শাসকগোষ্ঠী থেকে তাদের খুব সুন্দরভাবে অনুরোধ করে বলা হয়েছে, ‘দয়া করে থামুন, আসুন আমরা বৈঠকে বসি’। ট্রাম্প আরও যোগ করেন যে বর্তমান অবস্থা এটাই এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তবে চুক্তি না হলে আগের অবস্থানেই ফিরে যাওয়া হবে।

গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে হামলা চালানোর পর এই বিরতি দিল ওয়াশিংটন, যার মধ্যে ট্রাম্প ও তার উপদেষ্টারা সামরিক বিকল্পগুলো পর্যালোচনা করছেন।

আমেরিকার পর্যাপ্ত গোলাবারুদের মজুদ কমে যাওয়া এবং অন্যান্য ক্ষতিকর পরিণতির আশঙ্কায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই সংঘাত আরও বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে সিএনএনের পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: সিএনএন

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ, সমঝোতা না হলে আবারও হামলা: ট্রাম্প

আপডেটের সময় : ০৮:০৮:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬