নিউইয়র্ক ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি

  • আপডেটের সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনা নগরের দৌলতপুরে সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মহিদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিদুল বিএল কলেজের পেছনে একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। সকালে তিনি কলেজের ২ নম্বর গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান। সেখানে ৮ থেকে ১০ জন যুবক তাকে ঘিরে ধরে গুলি চালায়। এতে তার পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

আহত মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এ পর্যন্ত নগরে ৩৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় ২৩টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ১৯টি মামলার রহস্য উদ্‌ঘাটন এবং ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭টি মামলা তদন্তাধীন ও দুটি বিচারাধীন রয়েছে। ১৪টি মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের মধ্যে নয়টি ঘটেছে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে। মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতটি, ইজিবাইক চুরির ঘটনায় দুটি এবং অজ্ঞাত কারণে দুটি হত্যাকাণ্ড হয়েছে। এ ছাড়া চোর সন্দেহে গণপিটুনিতে একটি হত্যাকাণ্ড ঘটেছে।

২০২৫ সালে খুলনা নগরে ৩৯ জন নিহত হন। ওই বছর ৩৭টি হত্যা মামলা হয়। পুলিশের হিসাবে, এর মধ্যে ৩৬টি মামলার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে এবং ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বছরের হত্যাকাণ্ডের মধ্যে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৮টি, পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বে ১৪টি, ইজিবাইক চুরির উদ্দেশে তিনটি এবং অজ্ঞাত কারণে দুটি হত্যাকাণ্ড ঘটে।

খুলনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৩৩টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে গুলিতে হত্যার ঘটনা রয়েছে সাতটি।

জেলার নয়টি থানায় হওয়া এসব মামলার মধ্যে পারিবারিক কারণে ১১টি, মাদককে কেন্দ্র করে তিনটি, চুরি-ছিনতাইকে কেন্দ্র করে তিনটি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি এবং আর্থিক কারণে দুটি হত্যাকাণ্ড হয়েছে। এ ছাড়া সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

পুলিশের দাবি, ৩৩টি হত্যা মামলার মধ্যে ২৫টির রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি

আপডেটের সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬