নিউইয়র্ক ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে খনি ধসে প্রাণ গেল ৫ জনের

  • আপডেটের সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলে খনি ধসে আটকা পড়া তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) মরদেহগুলো উদ্ধারের পর এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মানিসা প্রদেশের সোমা জেলায় খনি ধসের পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। বৃহস্পতিবার ইজমির শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে একটি খনিতে ধসের ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় খনিটির ভেতরে সাত শ্রমিক আটকা পড়েছিলেন। পরে উদ্ধারকর্মীরা তাদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারীরা প্রথমে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন এবং আরো দুজনকে জীবিত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এরপর খনির ভেতরে আরো তিন শ্রমিক আটকা থাকার বিষয়টি নিশ্চিত হয়। শুক্রবার ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

তুরস্কের সোমা এলাকাতেই ২০১৪ সালে দেশটির সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনায় ভূগর্ভে আগুন লেগে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৩০১ জন শ্রমিক নিহত হয়েছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ

ফের হামলা চালালে মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাতের পরিকল্পনা ইরানের

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তুরস্কে খনি ধসে প্রাণ গেল ৫ জনের

আপডেটের সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬