নিউইয়র্ক ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেটের সময় : ০২:০৪:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল।

২০২৫ সাল থেকে দেশটিতে এ রোগের প্রকোপ শুরু হওয়ার পর এবারই প্রথম কোনো অঙ্গরাজ্যে এমন কড়া পদক্ষেপ নেওয়া হলো। রয়টার্স জানিয়েছে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এমএমআর (হাম-মাম্পস-রুবেলা) টিকা প্রদানে অনুমোদিত স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়িয়েছে রাজ্য সরকার।

নিউইয়র্কের নির্বাহী আদেশ অনুযায়ী, চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত রাজ্যে ১০৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ১৫ জুলাই থেকে ১৮টি গ্রামীণ কাউন্টিতেই ৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়, যা স্বাভাবিক বার্ষিক হারের চেয়ে অনেক বেশি।
 
আক্রান্তদের মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির এবং ১০১ জন রাজ্যের অন্যান্য গ্রামীণ অঞ্চলের বাসিন্দা। কম টিকাপ্রাপ্ত এলাকাগুলোতে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ১৫ জুলাইয়ের পর থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ গ্রামীণ অঞ্চলগুলোতে ১,০০০টিরও বেশি টিকার ডোজ বিতরণ করেছে।

এ ছাড়া প্রতিবেশী রাজ্য পেনসিলভানিয়াতেও পরিস্থিতি ভয়াবহ। সেখানে ২ অক্টোবর পর্যন্ত অন্তত ৯৭৭ জন আক্রান্ত এবং পাঁচজনের মৃত্যু হয়েছে, যার বড় অংশই নিউইয়র্ক সীমান্তবর্তী অঞ্চলে। পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মোট আক্রান্ত ১,০০০ ছাড়িয়েছে, যা গত তিন দশকের মধ্যে সেখানে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। নতুন নির্বাহী আদেশের ফলে নিবন্ধিত নার্সরা এখন থেকে সন্দেহভাজন রোগীদের সরাসরি পরীক্ষার নির্দেশ দিতে পারবেন এবং ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও টিকা দিতে পারবেন। সব টিকার তথ্য ৭২ ঘণ্টার মধ্যে সরকারি রেজিস্ট্রিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য মতে, প্রায় ৩,৯০০ জন আক্রান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে ১৯৯১ সালের পর এটিই সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব। সোমবার (৫ অক্টোবর) থেকে চালু হওয়া এই জরুরি অবস্থা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা

আপডেটের সময় : ০২:০৪:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬