নিউইয়র্ক ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় স্কুলের জানালা কেটে আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি

  • আপডেটের সময় : ০১:৩০:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কিবোর্ড, একটি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় ত্যাগ করেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কাটা এবং ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। তিনি বলেন, ‘চুরির ঘটনায় আমরা হতভম্ব। জানালার গ্রিল কেটে চোরের দল ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পটিয়ায় স্কুলের জানালা কেটে আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি

আপডেটের সময় : ০১:৩০:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬