নিউইয়র্ক ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাইতে গিয়ে গণধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২

  • আপডেটের সময় : ১২:০২:৩১ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার পালপাড়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে পাওনা টাকা চাইতে যান ওই নারী। এ সময় রুহুল আমিন, শুকুর আলী ও ফেরদৌস হোসেন তাকে আটকে রেখে জোরপূর্বক গণধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করা হয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে রুহুল আমিন ও শুকুর আলীকে ওই বাড়ি থেকে আটক করেন। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর মায়ের এজাহারের ভিত্তিতে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলার পর রুহুল আমিন ও শুকুর আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি ফেরদৌস হোসেন পলাতক রয়েছেন।

হাকিমপুর থানার ওসি মো. বাদশা আলম বলেন, রোববার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাওনা টাকা চাইতে গিয়ে গণধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২

আপডেটের সময় : ১২:০২:৩১ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬