নিউইয়র্ক ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে পার্কে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

  • আপডেটের সময় : ১২:০৩:২৩ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের পর তরুণীকে (২৩) ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক (২২) ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনার ভিডিও ধারণের পর ওই তরুণীকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার লালপুর ডিগ্রি কলেজ সংলগ্ন একটি ফাঁকা বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণীর দাবি, অভিযুক্ত আশিকের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে লালপুরের গ্রিনভ্যালি পার্কে প্রেমিকের সঙ্গে ঘুরতে যান তিনি। ঘোরাঘুরির একপর্যায়ে তাকে রিকশায় করে লালপুর ডিগ্রি কলেজ সংলগ্ন একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় আশিক। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আশিকের দুই বন্ধু শাকিল ও কাজল।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে একটি ফাঁকা বাড়ির কক্ষে নিয়ে আশিক ও তার দুই সহযোগী তাকে ধর্ষণ করেন। এ সময় তাদের একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার পরদিন রোববার দুপুরে ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে সেই ভিডিও পাঠানো হয়। একই সঙ্গে ভিডিও প্রকাশ না করার বিনিময়ে ১৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই তরুণী।

এ অবস্থায় বিষয়টি এক প্রতিবেশী চাচিকে জানান তিনি। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে থানায় যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে হেফাজতে নেয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, ভুক্তভোগী তরুণী ও তার এক স্বজন নিরাপদে রয়েছেন। তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রেমিকের সঙ্গে পার্কে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

আপডেটের সময় : ১২:০৩:২৩ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬