নিউইয়র্ক ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

  • আপডেটের সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিম এলাকার পাদাং মেহায় নির্মাণাধীন এক ভবনে বড় অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ১৯৯ জনই বাংলাদেশি।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘অপস মেগা’ নামে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কেদাহ রাজ্য শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে অভিবাসন বিভাগের কেন্দ্রীয় কার্যালয়সহ কেদাহ, পারলিস, পেরাক, কুয়ালালামপুর ও নেগেরি সেম্বিলানের মোট ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন।

অভিযান চলাকালে ৬৯৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়। আটকদের মধ্যে ৬২২ জন পুরুষ এবং আটজন নারী।

জাতীয়তা অনুযায়ী আটকদের মধ্যে সবচেয়ে বেশি চীনের ৩৯৬ জন (৩৯১ পুরুষ ও পাঁচ নারী)। এরপর বাংলাদেশের ১৯৯ জন (১৯৮ পুরুষ ও এক নারী)। এছাড়া পাকিস্তানের ১০, মিয়ানমারের সাত, ভারতের পাঁচ, ঘানার চার, নাইজেরিয়ার তিন, কেনিয়ার দুই, ইন্দোনেশিয়ার দুই নারী, নিউজিল্যান্ডের এক এবং সেনেগালের একজন পুরুষ রয়েছেন।

আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তের স্বার্থে ছয়টি সমনও জারি করা হয়েছে।

অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করেন। কেউ কেউ ঝুঁকিপূর্ণ স্থানে লুকিয়ে পড়েন, কেউ আবার নির্মাণাধীন ভবনের ছাদে উঠে যান। কিছু আটক ব্যক্তির উসকানিমূলক আচরণে কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাও তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে হয়।

অভিবাসন বিভাগ নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপ-ঠিকাদারদের সতর্ক করে বলেছে, বিদেশি কর্মী নিয়োগের সময় সবার বৈধ ভ্রমণ নথি ও অনুমোদিত ওয়ার্ক পারমিট নিশ্চিত করতে হবে। অভিবাসন বিভাগের সব শর্তও মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিবাসন আইন যথাযথভাবে প্রয়োগ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

আপডেটের সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬