নিউইয়র্ক ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিশনের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খাঁন

  • আপডেটের সময় : ০২:২৫:২৫ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্থায়ী বসতভিটা না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ঝিনাইদহের মিশন আচার্য অবশেষে নিয়োগপত্র পেয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের হস্তক্ষেপে তার নিয়োগের জটিলতা নিরসন হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে ঝিনাইদহ পৌর শহরের কলাবাগান পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন রাশেদ খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা মিশন আচার্যের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। একই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য মিশনের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত হলেও স্থায়ী বসতভিটা না থাকায় নিয়োগপত্র পাওয়া নিয়ে জটিলতায় পড়েন মিশন আচার্য। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তার নিয়োগ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মিশনের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খাঁন

আপডেটের সময় : ০২:২৫:২৫ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬