নিউইয়র্ক ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ ৪ জন নিহত

  • আপডেটের সময় : ১২:৩৮:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। হামলাকারীও নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা প্রায় ১টার দিকে কর্মকর্তারা বিদ্যালয়ে পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারীকে মৃত পাওয়া যায়। তবে তাকে কে গুলি করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বেন্ড পুলিশ বিভাগের মুখপাত্র শিলা মিলার জানিয়েছেন, হামলাকারীকে ঘটনাস্থলে উপস্থিত কোনো সাধারণ ব্যক্তি গুলি করে থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার পর পুলিশ জানায়, হামলায় একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। তবে প্রাথমিক সংবাদ সম্মেলনে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। আহত অন্তত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জরুরি নম্বর ৯১১-এ প্রথম ফোন করে জানানো হয়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোন আসে। সেসব ফোনে জানানো হয়, এক ব্যক্তি বিদ্যালয়ে প্রবেশ করে গুলি চালাচ্ছেন।

ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তায় সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে অবরুদ্ধ অবস্থা জারি করা হয়। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদে মিলিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট স্থানও নির্ধারণ করে দেয় পুলিশ।

তদন্তে সহায়তা করতে ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সদস্যরা। সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, চলমান তদন্তে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা নিয়মিত উদ্বেগ তৈরি করছে। সিএনএনের বিশ্লেষণে গান ভায়োলেন্স আর্কাইভ, এডুকেশন উইক ও এভরিটাউন ফর গান সেফটির তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৫২টি স্কুলে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৮ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সিলভার রেইল এলিমেন্টারি স্কুলের ঘটনাটি চলতি বছরে যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে সংঘটিত ৩৬তম গুলির ঘটনা। তবে বিভিন্ন সংস্থার সংজ্ঞা ও তথ্য সংগ্রহের পদ্ধতির কারণে স্কুলে গুলির ঘটনার পরিসংখ্যানে পার্থক্য থাকতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পাক-আমেরিকা যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে থাকব’

মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পুনম রাউত

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ ৪ জন নিহত

আপডেটের সময় : ১২:৩৮:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬