নিউইয়র্ক ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাধিকার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস, শুটিং সেটে মুঠোফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ

  • আপডেটের সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলাকালীন ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি অভিনেত্রী রাধিকা আপ্তের একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ার পর বিনোদন অঙ্গনে ফের জোরালো আলোচনা শুরু হয়েছে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে।

এবার এই স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুলেছেন ‘লাস্ট স্টোরিজ ৩’–এর অভিনেতা অনিরুদ্ধ সূর্য।‘লাস্ট স্টোরিজ ৩’–এর বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত পর্বে অভিনয় করেছেন অনিরুদ্ধ সূর্য। যদিও রাধিকা আপ্তের সঙ্গে তার স্ক্রিন শেয়ার করার সুযোগ খুব বেশি হয়নি, তবুও সহকর্মীর এই অস্বস্তিকর অভিজ্ঞতা গভীরভাবে অনুভব করতে পারছেন এই তরুণ অভিনেতা।

মিড ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, বর্তমানের সিনেমা ও ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য বেশ স্বাভাবিক একটি বিষয় এবং এর জন্য প্রফেশনাল ইন্টিমেসি কোঅর্ডিনেটর বা সমন্বয়কারীরাও থাকেন। তবে বিষয়টি যে অত্যন্ত স্পর্শকাতর, সেকথাও স্বীকার করেন তিনি।

অনিরুদ্ধর ভাষ্যমতে, ‘আমি এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করিনি এবং মূলত কমেডি ঘরানার চরিত্রেই কাজ করেছি। তাই ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তবে কল্পনা করতে পারি, বিষয়টি কতটা অস্বস্তিকর। কারণ অন্তরঙ্গতা একান্তই ব্যক্তিগত বিষয়, আর সেটি যখন অনুমতি ছাড়া বা জনসমক্ষে চলে আসে, তখন অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক।’

চলচ্চিত্র নির্মাতারা শুটিং সেটে গোপনীয়তা রক্ষায় কঠোর নিয়ম মেনে চললেও প্রায়ই ফুটেজ ফাঁসের মতো ঘটনা ঘটে থাকে। অনিরুদ্ধ জানান, শুটিং সেটে কাজ করা কলাকুশলীদের সঙ্গে গোপনীয়তা চুক্তি বা এনডিএ স্বাক্ষর করা থাকে। অনুমতি ছাড়া কোনো ফুটেজ ধারণ বা প্রকাশ করার আইনগত সুযোগ নেই।

রাধিকার ঘটনায় ঠিক কীভাবে ভিডিওটি বাইরে এল, সে বিষয়ে নিশ্চিত নন এই অভিনেতা। তবে তার ধারণা, সেটের ভেতরের কেউ কিংবা বাইরে থেকে অননুমোদিতভাবে মুঠোফোনে এই দৃশ্য ধারণ করা হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, ‘সাধারণত ক্রু বা সেটের কর্মীরা এমন কাজ করেন না, কারণ তারা চুক্তিপত্রে সই করেন। এ ধরনের ঘটনা ধরা পড়লে তাদের বড় আইনি ঝামেলায় পড়তে হতে পারে।’

অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুটিং সেটে কঠোর নিয়ম চালুর পক্ষে মত দিয়েছেন অনিরুদ্ধ। তার পরামর্শ, অন্তরঙ্গ বা সংবেদনশীল দৃশ্যের শুটিং চলাকালীন সেটে পুরোপুরি মোবাইল ফোন নিষিদ্ধ করা উচিত।

অনিরুদ্ধ মনে করেন, ‘এ ধরনের ঘটনা ঠেকাতে সেটে মোবাইল ফোন একেবারেই না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। শুটিং চলাকালীন মুঠোফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা গেলেই কেবল অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাধিকার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস, শুটিং সেটে মুঠোফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ

আপডেটের সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬