নিউইয়র্ক ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিশুদের নোবেল’ পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল হাসান আরাফ

  • আপডেটের সময় : ০১:৩২:২৫ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শিশু অধিকার রক্ষা, শিশুশ্রম প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিতে অনন্য ভূমিকা রেখে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। ‘শিশুদের নোবেল’ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন তিনি।

নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক সংগঠন ‘কিডসরাইটস’ (KidsRights) সম্প্রতি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করে, যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আরাফের নাম অন্তর্ভুক্ত করা হয়।

শৈশব ও বেড়ে ওঠার দিনগুলোতে চারপাশের সুবিধাবঞ্চিত শিশুদের চরম সংকট ও অধিকারবঞ্চনা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন জামিউল হাসান আরাফ। শিশুশ্রমের নির্মমতা, বাল্যবিবাহের অভিশাপ এবং অর্থাভাবে শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মতো স্পর্শকাতর বিষয়গুলো তাকে গভীরভাবে আলোড়িত করে। সেই সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি শিশু অধিকার সুরক্ষায় কলম তুলে নেন এবং সাংবাদিকতাকে নিজের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন।

শিশু সাংবাদিক হিসেবে তিনি শিশুবিষয়ক বিশেষায়িত সংবাদমাধ্যম ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এ নিয়মিত প্রতিবেদন ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করে আসছেন। তার প্রকাশিত সংবাদগুলোতে শিশুদের মৌলিক অধিকার, মানসম্মত শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় বিষয়গুলো ধারাবাহিকভাবে উঠে এসেছে। সুবিধাবঞ্চিত শিশুদের পক্ষে জনমত তৈরি ও নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে তার এই প্রতিবেদনগুলো কার্যকর ভূমিকা রেখেছে।

কিডসরাইটসের প্রকাশিত পরিচিতি বিবরণীতে জামিউলের প্রধান কর্মক্ষেত্র হিসেবে শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার অধিকারকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ সমাজব্যবস্থা গড়ে তোলা, তাদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং কুসংস্কার দূরীকরণে সামাজিক সচেতনতা সৃষ্টি করাই তার প্রধান লক্ষ্য। সাংবাদিকতার পাশাপাশি তিনি মাঠপর্যায়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু ও তরুণদের নিজস্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং শিশুদের অধিকার রক্ষায় সাহসী অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সাল থেকে প্রতিবছর মর্যাদাপূর্ণ এই ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ প্রদান করে আসছে কিডসরাইটস। বিশ্বমঞ্চের এই সম্মানজনক তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় সিলেটের তরুণ এই সাংবাদিকের সামাজিক উদ্যোগ ও সাংবাদিকতা বৈশ্বিক স্বীকৃতি পেল। শিশুদের সার্বিক সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে আগামী দিনগুলোতেও লেখালেখি এবং সচেতনতামূলক কাজের মাধ্যমে এই লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামিউল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘শিশুদের নোবেল’ পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল হাসান আরাফ

আপডেটের সময় : ০১:৩২:২৫ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬