নিউইয়র্ক ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : ০৪:৫৭:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি ঈদে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতে আসেন। আগামীতে এই মাঠের ২০০তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশেষ উপলক্ষকে সামনে রেখে মাঠটির সার্বিক উন্নয়নে আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পের আওতায় ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে সরকারি তহবিল থেকে ৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। খুব শিগ্‌গিরই দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন হবে।’

তিনি বলেন, দ্রুতই কাজ শুরু হবে। এই ঈদগাহ মাঠটিকে সুন্দর করা হবে; যাতে মুসল্লিরা ঈদের সময় নামাজ পড়তে পারেন।

এরপর পর প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারেক রহমান নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।

শোলাকিয়া ঈদগাহ মাঠে সবুজায়নের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমরা চাই আরাফাতের মাঠের মতো এখানেও আমরা নিম গাছ রোপণ করব। এই নিম গাছগুলো বড় হলে যখন মুসল্লিরা আসবেন বা অন্য সময় যখন বাচ্চারা খেলতে আসবে বা হাঁটাহাঁটি করতে আসবেন সকালে বিকেলে, নিম গাছে তাদের অনেক উপকার করবে।এদিকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে এ দিন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রচুর মানুষ শোলাকিয়া মাঠে সমবেত হন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৪:৫৭:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬