নিউইয়র্ক ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

  • আপডেটের সময় : ০১:১২:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সোমবার (৫ অক্টোবর) রাতে দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের কূটনৈতিক সুত্র বলছে, দিল্লিতে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন দীনেশ ত্রিবেদী। তবে সেখানে কি আলোচনা হতে পারে তা জানা যায়নি।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার বার্তা সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারেন তিনি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকার শর্ত নিয়েও আলোচনা করতে পারেন।

এদিকে গত কয়েকদিন ধরেই নভেম্বরের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা চলছে। তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে নভেম্বরের সফর নিয়ে সংবাদ প্রকাশ করলেও গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে এই সফর হোক।’ তবে কোনও নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

আপডেটের সময় : ০১:১২:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬