নিউইয়র্ক ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন

  • আপডেটের সময় : ০১:০২:২৬ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাজার থেকে ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ৯ কার্গো এলএনজি সরবরাহ করবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ট্রাফিগুরাকে সরবরাহকারী হিসেবে উল্লেখ করে এ প্রস্তাব পেশ করে।

সরকারি পর্যায়ে (জিটুজি) এ আমদানি চুক্তি করা হবে। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী এলএনজি কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যাবে।

এদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মোট ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এতে ব্যয় হবে ১ হাজার কোটি টাকার বেশি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও কানাডা থেকে এসব সার আমদানি করা হবে।

কমিটির তথ্য অনুযায়ী, মোট আমদানির মধ্যে ৮২ হাজার টন ইউরিয়া, ৪০ হাজার টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং বাকি সার হবে এমওপি।

এ ছাড়া মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। দুটি চালানে এ চিনি কিনতে ব্যয় হবে ১০০ কোটি টাকার বেশি। এ প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন

আপডেটের সময় : ০১:০২:২৬ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬