নিউইয়র্ক ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

  • আপডেটের সময় : ০৫:১৯:৩৮ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন। বাবার দাফন শেষ হওয়ার পর শনিবার (১১ জুলাই) দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, পুরো ইরানি জাতির ইচ্ছা ও দাবি।

ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। বাবার আকস্মিক মৃত্যুর পর এই প্রথম বিবৃতিতে মোজতবা খামেনি জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই বিশাল জনসমাগমকে ‘শত্রু-বিধ্বংসী এবং ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।

বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রথমবারের মতো প্রকাশ্য অবস্থান নিয়ে মোজতবা খামেনি স্পষ্ট করে দিয়েছেন যে, তেহরান এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই হালকাভাবে নেবে না। জাতীয় আকাঙ্ক্ষা অনুসারে এর যথাযথ ও কঠোর জবাব দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

আপডেটের সময় : ০৫:১৯:৩৮ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬