নিউইয়র্ক ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাসসেরার পুরস্কার জিতে কাভান সুলিভানের ইতিহাস

  • আপডেটের সময় : ০১:৩৪:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলছেন তিনি। ১৭ বছর ২ দিন বয়সী এই মিডফিল্ডারের সম্প্রতি মার্কিন জাতীয় দলেও অভিষেক হয়েছে। তবে এমএলএসে দারুণ ফর্ম দেখিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ মাসসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন কাভান।

এর আগে ২০২০ সালের আগস্টে ওরল্যান্ডো সিটির স্ট্রাইকার ড্যারিল ডাইক ২০ বছর ৯৮ দিন বয়সে মাসসেরা ফুটবলার হয়েছিলেন এমএলএসে। তার চেয়ে তিন বছরের কম বয়সেই ওই কীর্তি গড়লেন ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ তারকা কাভান সুলিভান।

সেপ্টেম্বর মাসে দুর্দান্ত পারফর্ম করেছেন কাভান। ফিলাডেলফিয়ার হয়ে গত মাসে ৪ গোল ও ৫টি অ্যাসিস্ট করেন কাভান। মোট ৯ গোলে অবদান সেপ্টেম্বরে মাসে লিগের সর্বোচ্চ।

কাভান নিজের সবশেষ টানা ৮ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন। এমন কীর্তি মেজর লিগ সকারের ইতিহাসে আর কোনো টিনএজ ফুটবলার দেখাতে পারেননি। এখন পর্যন্ত চলতি মৌসুমে কাভান সুলিভান ৭ গোল ও ১২ অ্যাসিস্ট করেন। তার ১৯ গোলে অবদান এক মৌসুমে কোনো টিনএজ ফুটবলারের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চীনা রোবটের তরবারি নাচ, তাক লাগল সৌদিতে

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাসসেরার পুরস্কার জিতে কাভান সুলিভানের ইতিহাস

আপডেটের সময় : ০১:৩৪:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬