নিউইয়র্ক ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর প্রশংসায় ১৭৪ জনের প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট

  • আপডেটের সময় : ০১:৪৯:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্লাইদুবাইয়ের এক ভারতীয় ক্যাপ্টেনকে ‘সত্যিকারের নায়ক’ বলে প্রশংসা করেছেন। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটে সহ-পাইলটের ছুরিকাঘাতের পর ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যেভাবে বিমানে থাকা ১৭৪ জন যাত্রী ও ক্রুকে রক্ষা করেছেন, তার জন্যই এই প্রশংসা।

নেতানিয়াহু এক্সে বলেন, ক্যাপ্টেন মাচ্ছার পাল্টা লড়াই করেছেন, প্রতিরোধ গড়েছেন, ককপিটের দরজা খুলে দিয়েছেন এবং যাত্রী ও ক্রুদের হামলাকারীকে পরাস্ত করতে সাহায্য করেছেন। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি আকাশে একটা বিপর্যয়কর দুর্ঘটনা ঠেকিয়ে দিয়েছেন।

ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি মাত্র এক মিনিটের মধ্যে ৩৩ হাজার ফুট থেকে ১৭ হাজার ফুটে নেমে যায়।

নেতানিয়াহু এক ভিডিওতে বলেছেন, যাত্রীদের অধিকাংশই ইসরায়েলি ছিলেন। সহ-পাইলট ইসরায়েলের কাছাকাছি পৌঁছানোর সময় বিমানটি ভূপাতিত করার উদ্দেশ্যে কাজ করেছিলেন বলে মনে হচ্ছে। সহ-পাইলটের পরিচয় এখনও জানা যায়নি। অবতরণের পর সৌদি কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছেন। ঘটনার পেছনের কারণ এখনও স্পষ্ট হয়নি।

এর আগে ইসরায়েল সরকার জানিয়েছিল, দেশটিতে অবতরণকারী সব বিমানের পাইলটদের পরিচয় যাচাই করা হবে। তদন্ত চলাকালীন ফ্লাইদুবাই ইসরায়েল থেকে ও ইসরায়েলে তাদের ফ্লাইট স্থগিত রেখেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চীনা রোবটের তরবারি নাচ, তাক লাগল সৌদিতে

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেতানিয়াহুর প্রশংসায় ১৭৪ জনের প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট

আপডেটের সময় : ০১:৪৯:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬