নিউইয়র্ক ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদুরোকে আটকের আগে ‘এআই চ্যাটবটে’র পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প

  • আপডেটের সময় : ০১:৩৫:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পরিকল্পনা চূড়ান্ত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ‘গ্রোক’-এর পরামর্শ নিয়েছিলেন বলে জানা গেছে। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর অর্থাৎ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন অভিযানের ঠিক এক মাস আগে ট্রাম্প দীর্ঘ সময় ধরে গ্রোককে বিভিন্ন প্রশ্ন করেন। সম্ভাব্য মার্কিন সামরিক হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করা হলে স্থানীয় জনগণের প্রতিক্রিয়া কী হতে পারে, সে বিষয়েও তিনি গ্রোকের কাছে জানতে চেয়েছিলেন।

চ্যাটবটের তরফ থেকে তখন উত্তর দেওয়া হয়েছিল যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হলে দেশটিতে উল্লাস প্রকাশ করা হবে। যদিও এই সামরিক অভিযানে গ্রোক সরাসরি কোনও প্রভাব ফেলেছিল কি না, তার কোনও প্রমাণ নেই; তবে এই ঘটনা সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত দেয়।

পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন সামরিক বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফেডারেল নার্কো-টেররিজম ও মাদক পাচারের অভিযোগ আনা হয়। আটকের পর ভেনেজুয়েলায় উল্লাস ছড়িয়ে পড়ায় ট্রাম্প গ্রোকের এই পূর্বাভাসের নির্ভুলতায় মুগ্ধ হন বলে জানা গেছে। তবে গ্রোকের উত্তরগুলো ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তকে আদৌ প্রভাবিত করেছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। 

সূত্র: উইয়ন নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ

ফের হামলা চালালে মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাতের পরিকল্পনা ইরানের

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাদুরোকে আটকের আগে ‘এআই চ্যাটবটে’র পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প

আপডেটের সময় : ০১:৩৫:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬