নিউইয়র্ক ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোল, ইতিহাসের পাতায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

  • আপডেটের সময় : ০২:১৯:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পেরু ও চিলির বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের সামনে বড় পরীক্ষা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকো। উত্তেজনাপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র, তবে সেই চ্যালেঞ্জ সামলাতে পারেনি মেক্সিকো। তরুণ ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্সে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা ৩-০ গোলের বড় জয় পেয়েছেন। ম্যাচে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।

পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখায় মার্কিন তরুণরা। ম্যাচের প্রথম গোলটি করেন ১৮ বছর বয়সী জুলিয়ান হাল। চলতি আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি ও মেক্সিকোর বিরুদ্ধে টানা তিন ম্যাচে গোল করলেন নিউইয়র্ক রেড বুলসের এই ফরোয়ার্ড। সাবেক মার্কিন ফুটবলার এডি জনসনের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম তিন আন্তর্জাতিক ম্যাচেই গোল করার নজির গড়লেন হাল।

দ্বিতীয় গোলটিতে ইতিহাস গড়েন ১৭ বছর বয়সী কাভান সুলিভান। মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেলের বাড়ানো ভুল পাস মাঝমাঠে ধরে দূরপাল্লার দর্শনীয় শটে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন সুলিভান। শেষদিকে মেক্সিকোর ঢিলেঢালা রক্ষণভাগের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন মালিক টিলম্যান।

অন্যদিকে মেক্সিকোর জন্য রাতটি ছিল বিভীষিকাময়। প্রথম দুই গোলেই ছিল গোলরক্ষক রাঙ্গেলের মারাত্মক ভুল। এছাড়া ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি নামা ডিফেন্ডার মাতেও চাবেস, যা মেক্সিকোর ঘুরে দাঁড়ানোর আশা একপ্রকার শেষ করে দেয়।

মূল তারকাদের অনেকেই একাদশে ছিলেন না, তবুও তরুণদের ওপর আস্থা রেখে মেক্সিকোর বিপক্ষে নিজের প্রথম জয়ের দেখা পেলেন কোচ মরিসিও পচেত্তিনো। একাদশে প্রথমবার সুযোগ পেয়ে চমৎকার খেলেছেন বার্সেলোনা যুব দলের গোলরক্ষক ডিয়েগো কোচেনও। এই জয় ইঙ্গিত দিচ্ছে, পোচেত্তিনোর অধীনে সঠিক পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র ফুটবল দল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোল, ইতিহাসের পাতায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

আপডেটের সময় : ০২:১৯:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬