নিউইয়র্ক ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ের আগে ঘরে ফিরলেন মেসি

  • আপডেটের সময় : ০২:২০:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার মাটিতে ফিরেছেন লিওনেল মেসি। আকাশি-সাদা জার্সিতে শেষবার মাঠে নামার আগে নিজের শহর রোজারিওতে পৌঁছেছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, তিন সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বিমানে রোজারিও পৌঁছান মেসি। বিমানবন্দর থেকে সরাসরি ফুনেসের বাড়িতে যান তিনি। এরপর যোগ দেবেন জাতীয় দলের সতীর্থদের সঙ্গে। 

পরিকল্পনার চেয়ে এক দিন আগেই দেশে ফিরেছেন মেসি। তবে সতীর্থদের সঙ্গে প্রস্তুতির সময় থাকছে খুব কম। বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের পর দলের সঙ্গে যোগ দিয়ে বিদায়ী ম্যাচের আগে মাত্র একটি পূর্ণাঙ্গ অনুশীলন করার কথা তার।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে। ম্যাচটির সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ফলাফলের চেয়েও সেদিন বড় হয়ে উঠবে একজন কিংবদন্তির বিদায়। 

গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার জার্সি পরার পর তিনি জানান, এবার নতুন প্রজন্মের সামনে এগিয়ে আসার সময়। আর্জেন্টিনার হয়ে মেসির উত্তরাধিকারও অনন্য। তার নেতৃত্বে এসেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা। ২০২৬ বিশ্বকাপেও তিনি দলকে ফাইনালে তুলেছেন। এখন বাকি শুধু জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। রোজারিও থেকে ইজেইজা, তারপর শেষ অনুশীলন। সব শেষে মনুমেন্টাল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

নিউইয়র্ক থেকে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদায়ের আগে ঘরে ফিরলেন মেসি

আপডেটের সময় : ০২:২০:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬