নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসি

  • আপডেটের সময় : ১২:৪০:৩৪ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচকে সামনে রেখে শেষবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা দল।

এই ম্যাচ খেলতে দুই দিন আগে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি। ছিলেন নিজের শহর রোজারিওতে। এরপর রোববার (৪ অক্টোবর) বুয়েনস এইরেসে ফিরে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফূটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন মাঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির অনুশীলনের তিনটি ছবি দিয়ে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘+১০০০ আভা নিয়ে অনুশীলন।’ ছবিটি প্রকাশের পরপরই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে তুলতে একটি বিশেষ জার্সি তৈরি করা হয়েছে। আকাশি-সাদা জার্সিতে থাকবে মাঝখানে জাতীয় পতাকার সূর্যের প্রতীক, আর মেসির নাম ও নম্বর লেখা হবে সোনালি রঙে। ম্যাচ শেষে জার্সিটি তার ব্যক্তিগত জাদুঘরে রাখার কথা রয়েছে।

বেনিন ম্যাচের আগে মেসি ও কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরপরই অপেক্ষা সেই মুহূর্তের—আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো মাঠে দেখার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসি

আপডেটের সময় : ১২:৪০:৩৪ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬