নিউইয়র্ক ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাজ্য

  • আপডেটের সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। 

সোমবার (১২ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বার্নহাম বলেন, সৌদি আরবে মোতায়েন করা ‘ভয়েজার’ নামের বিমানটি ইতিমধ্যে ১৪টি সামরিক অভিযান সম্পন্ন করেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এ সহায়তা প্রয়োজন।

রোববার (১১ অক্টোবর) হুতিরা দাবি করে, আগের ২৪ ঘণ্টায় তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবের দুটি বিমানবন্দর ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনায় চারটি অভিযান চালিয়েছে।

হুতিদের দাবি, সানআ, তাইজ, মারিব, আল-জাওফ, হাজ্জা, আল-হুদায়দা ও সা’দা অঞ্চলে সৌদি আরবের ১২৪টি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। তাদের আরও দাবি, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে সৌদি বাহিনী মোট ২ হাজার ৫৮টি বিমান হামলা চালিয়েছে।

তবে হুতিদের দেওয়া এসব হামলার হিসাব ও দাবির বিষয়ে প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাজ্য

আপডেটের সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬