নিউইয়র্ক ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে সাইবার হামলার কবলে শত শত সুপারমার্কেট

  • আপডেটের সময় : ০১:৩৯:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেমে এক ‘অভূতপূর্ব’ সাইবার হামলার হয়েছে। হামলায় ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে এবং কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এই বড় ধরনের তথ্য প্রযুক্তিগত বিপর্যয়ের খবর নিশ্চিত করা হয়েছে।

ফরাসী খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্টারমার্শে বা তার নেটো ব্র্যান্ডের অন্তত ৩০০টি, কোঅপারেটিভ ইউ-এর ১০০টির বেশি, ক্যারেফোরের ৮০টি, মনোপ্রিক্সের প্রায় পাঁচ শতাংশ শাখা এবং ই লেক্লার্কের একাধিক সুপারমার্কেট এই দূরবর্তী হ্যাকিংয়ের শিকার হয়েছে। প্যারিস প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এই হামলার ফলে সংযোজিত রেফ্রিজারেটরগুলোতে জোরপূর্বক বরফ গলানোর প্রক্রিয়া সক্রিয় হয়ে যায়, যার ফলে তাজা ও হিমায়িত সব পণ্য ফেলে দিতে হচ্ছে।

ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কটিলার্ড জানান, এই নজিরবিহীন ঘটনার ফলে এক দিনেই দেশজুড়ে কয়েক কোটি ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ফরাসী প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকরনু জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (এএনএসএসআই) তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ইউরোপের অন্যান্য দেশ আক্রান্ত হয়েছে কি না তা সমন্বয় করে দেখা হচ্ছে।

ফরাসী সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই জানিয়েছে, ডেনিশ প্রতিষ্ঠান ডেনফসের তৈরি করা সফটওয়্যারের দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা দূরনিয়ন্ত্রিত উপায়ে এই হামলা চালিয়েছে। তবে ডেনফস জানিয়েছে, যেসব দোকানে পুরনো সংস্করণ বা ফার্মওয়্যার চালানো হচ্ছিল কেবল সেগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা গ্রাহকদের হালনাগাদ প্রযুক্তি ব্যবহারের পরামর্শ আগেই দিয়েছিল।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি এবং বেলজিয়ামও এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি একটি বৈশ্বিক সতর্কবার্তা এবং ভবিষ্যতে জ্বালানি খাত বা হাসপাতালে এই ধরনের হামলা রোধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া জরুরি।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফ্রান্সে সাইবার হামলার কবলে শত শত সুপারমার্কেট

আপডেটের সময় : ০১:৩৯:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬