নিউইয়র্ক ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহযাত্রীদের ওপর হামলা জঘন্যতম অপরাধ: গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ

  • আপডেটের সময় : ০১:৪৪:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান ওমরাহযাত্রীদের ওপর হুথিদের হামলাকে জঘন্যতম অপরাধ বলে অভিহিত করেছেন।

সোমবার (১২ অক্টোবর) ওলামা কাউন্সিলের চেয়ারম্যান এবং গবেষণা ও ইফতা বিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান শায়খ সালেহ আল-ফাওজান এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর উদ্দেশ্যে রওয়ানা হওয়া মুসল্লিসহ নিরপরাধ মানুষ হত্যা করা জঘন্যতম অপরাধগুলোর অন্যতম। এ ধরনের অপরাধের জন্য আল্লাহ তায়ালা কঠোর শাস্তির হুমকি দিয়েছেন।

তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী পবিত্র স্থান ও আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রা করা মানুষদের ওপর হামলা চালানো কোনো অপরাধী চক্রই ধ্বংস ও ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পায়নি।

গ্র্যান্ড মুফতি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন এই অপরাধীদের ধ্বংস করা হয় এবং সৌদি আরবসহ সব মুসলিম দেশকে সুরক্ষা দেওয়া হয়।

সূত্র: সৌদি গেজেট

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ওমরাহযাত্রীদের ওপর হামলা জঘন্যতম অপরাধ: গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ

আপডেটের সময় : ০১:৪৪:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬