নিউইয়র্ক ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার

  • আপডেটের সময় : ০২:৫২:০৩ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নগরীর কাশিডাঙ্গা থানার আদুবুড়ি এলাকায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. ফয়সাল ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করে বলেন, কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আল মুমেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি লিচু বাগানের পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের বস্তা সন্দেহজনকভাবে পড়ে আছে। পরে অভিযান পরিচালনা করলে পরিত্যক্ত বস্তার মধ্যে ৬৪টি লাল স্কচটেপ মোড়ানো এবং ৩৯টি কালো স্কচটেপ মোড়ানো তাজা ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি জানিয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়েছে। ককটেলগুলোও থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দিয়ে পর্যটক টানছে চীন

ওমরাহ যাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করল সৌদি আরব

২১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার

আপডেটের সময় : ০২:৫২:০৩ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬