নিউইয়র্ক ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর

  • আপডেটের সময় : ০২:০৩:০২ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ আবু জাফর ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২০ সেপ্টেম্বর তিনি নতুন দায়িত্বে যোগ দেন। ব্যাংকিং খাতে তার ৩৬ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ব্যাংক।

ন্যাশনাল ব্যাংকের এমডি হওয়ার আগে মোহাম্মদ আবু জাফর প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতে অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও শাখা ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর

আপডেটের সময় : ০২:০৩:০২ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬