নিউইয়র্ক ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাশিয়ার গুগল’লে ইউক্রেনের হামলা, বিপাকে সাধারণ মানুষ

  • আপডেটের সময় : ০২:১৪:৩৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাশিয়ার গুগল খ্যাত শীর্ষ তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ইয়ানডেক্সের তথ্যকেন্দ্রে ইউক্রেনের হামলায় দেশটির ডিজিটাল অর্থনীতি ও নাগরিক জীবন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। শনিবার (১৭ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের হামলায় ইয়ানডেক্সের পাঁচটি প্রধান ডেটা সেন্টারের তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রাশিয়া ছাড়াও কাজাখস্তান ও বেলারুশের মতো প্রতিবেশী দেশগুলোতে সার্চ ইঞ্জিন, রাইড শেয়ারিং, খাদ্য সরবরাহ, ডিজিটাল মানচিত্র এবং অনলাইন পেমেন্টসহ বিভিন্ন পরিষেবা ব্যাহত হচ্ছে।

কিয়েভ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনীয় ডেটা সেন্টারে রাশিয়ার হামলার জবাবেই তারা এই আক্রমণ চালিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ধরনের হামলাকে ক্রেমলিনের ওপর ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ডিজিটাল বিপর্যয়ের কারণে সাধারণ নাগরিক ও ট্যাক্সি চালকেরা রাইড বুকিং ও উপার্জিত অর্থ উত্তোলনে সমস্যায় পড়েছেন। এমনকি মস্কোর বাসিন্দা তাতিয়ানা ইয়ানডেক্স পে অ্যাকাউন্টে জমা রাখা ১৫ লাখ রুবেল দেখতে না পেয়ে আতঙ্কে পড়েন। তবে ইয়ানডেক্স কর্তৃপক্ষ এবং এর ফিনটেক বিভাগের প্রধান ডিমা পিরোগোভ এক বিবৃতিতে গ্রাহকদের অর্থ সুরক্ষিত আছে এবং পরিষেবা পুনরুদ্ধারের কাজ চলছে বলে আশ্বাস দিয়েছেন।

ইয়ানডেক্স ছাড়াও সারাতোভ অঞ্চলের বালাকভোতে রাশিয়ার বৃহত্তম ব্যাংক স্পারব্যাংকের ডেটা সেন্টার এবং তেল শোধনাগার ও অনলাইন রিটেইলার ওয়াইল্ডবেরিজ ও ওজোনের গুদামেও ড্রোন হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে জ্বালানি অবকাঠামোতে হামলা সীমিত করলেও ইউক্রেন স্পষ্ট বার্তা দিয়েছে যে রাশিয়ার ভেতরের ডিজিটাল ও অর্থনৈতিক ব্যবস্থাকে বিপর্যস্ত করার ক্ষমতা তাদের রয়েছে।

সূত্র: সিএনএন

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘রাশিয়ার গুগল’লে ইউক্রেনের হামলা, বিপাকে সাধারণ মানুষ

আপডেটের সময় : ০২:১৪:৩৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬